পিংলার মালিগ্রামে বিজেপির বাইক মিছিল, তুঙ্গে রাজনৈতিক পারদ•পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির বন মহোৎসব ও চারাগাছ বিতরন•রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী•শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর •গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী •
পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির বন মহোৎসব ও চারাগাছ বিতরন
By Reporter Sabyasachi July 20, 2026
Share:
বিশ্ব উষ্ণায়নের মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় সবুজায়নের বার্তা নিয়ে এগিয়ে এল পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি। এদিন পিংলায় সাড়ম্বরে উদযাপিত হলো বন মহোৎসব ও চারাগাছ বিতরণ অনুষ্ঠান। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই বিশেষ কর্মসূচির মাধ্যমে এদিন সাধারণ মানুষের হাতে প্রায় ২ হাজার চারাগাছ তুলে দেওয়া হয়।
এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক গোবিন্দ দাস, কাষ্ঠ ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক আব্দুল রসিদ সহ কয়েকশত কাষ্ঠ ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর পরিবেশ ভাবনার ভূয়সী প্রশংসা করেন কাষ্ঠ ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক আব্দুল রসিদ। মুখ্যমন্ত্রীর 'মায়ের নামে একটি করে গাছ' লাগানোর আহ্বানকে সাধুবাদ জানিয়ে তিনি ব্যবসায়ীদের সামাজিক ও নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।
জেলা কাষ্ঠ ব্যবসায়ী সমিতির সম্পাদক আব্দুল রসিদ বলেন "মাননীয় মুখ্যমন্ত্রী মায়ের নামে একটি করে গাছ লাগাতে বলেছেন, আর আমরা কাষ্ঠ ব্যবসায়ীরা সেই বার্তা মেনেই আজ জনসাধারণের হাতে চারাগাছ তুলে দিচ্ছি। পরিবেশ বাঁচানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শুধুমাত্র বছরের এই একটা দিন নয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লাগাতার গাছ লাগিয়ে যাব।"
কেবলমাত্র সাময়িক উৎসবের গণ্ডিতে আটকে না থেকে, সারা বছর ধরে এই সবুজায়ন প্রক্রিয়া সচল রাখার যে অঙ্গীকার কাষ্ঠ ব্যবসায়ীরা নিয়েছেন, তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। বিশ্ব উষ্ণায়নের এই আবহে কাষ্ঠ ব্যবসায়ী সমিতির এই দূরদর্শী ও পরিবেশবান্ধব উদ্যোগ ইতিমধ্যেই গোটা এলাকায় যথেষ্ট প্রশংসিত হয়েছে।