Tue, Jul 21, 2026
 Network
Breaking News
পিংলার মালিগ্রামে বিজেপির বাইক মিছিল, তুঙ্গে রাজনৈতিক পারদ পশ্চিম মেদিনীপুর জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির বন মহোৎসব ও চারাগাছ বিতরন রুদ্রনগরে সিপিআই(এম)-এর বিশাল জনসভা, ৭ দফা দাবিতে সরব মীনাক্ষী মুখার্জী ও সায়ন ব্যানার্জী শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর গ্রেপ্তার খড়গপুরের তৃনমূল নেতা দেবাশীষ চৌধুরী

পিংলার মালিগ্রামে বিজেপির বাইক মিছিল, তুঙ্গে রাজনৈতিক পারদ

Reporter Sabyasachi By Reporter Sabyasachi July 20, 2026
পিংলার মালিগ্রামে বিজেপির বাইক মিছিল, তুঙ্গে রাজনৈতিক পারদ
একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ‘শহীদ সমাবেশ’। আর তার ঠিক আগের দিনই পশ্চিম মেদিনীপুরের পিংলার মালিগ্রামে বাইক মিছিল করে শক্তিপ্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্বের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, পিংলার ৫ নং মালিগ্রাম অঞ্চলে এই বাইক মিছিলের আয়োজন করা হয়। দলীয় সূত্রের খবর, এদিন পিংলার নয়া তেল পাম্প চত্বরে প্রায় দুই শতাধিক বাইক নিয়ে জড়ো হন বিজেপির কর্মী ও সমর্থকরা। সেখান থেকেই গেরুয়া পতাকা হাতে দলীয় স্লোগান দিয়ে মিছিলের সূচনা করেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা।

নয়া তেল পাম্প থেকে শুরু হয়ে মিছিলটি মালিগ্রাম অঞ্চলের একটি বড় অংশ পরিক্রমা করে।
বিজেপি নেতাদের দাবি, মালিগ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি বুথ পদক্ষিন করেছে এই মিছিল। এদিন মিছিলে অংশ নেওয়া বিজেপি কর্মীদের উপস্থিতি এবং উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আগামীকাল শাসক দল তৃণমূলের সমাবেশ। তার ঠিক ২৪ ঘণ্টা আগে পিংলার মালিগ্রামে বিজেপির এই বাইক মিছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভোটের পর বুথ স্তরে কর্মীদের চাঙ্গা করতেই বিজেপির এই কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।