Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

কোচবিহারে যথাযোগ্য মর্যাদায় পালিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

Reporter Sabyasachi By Reporter Sabyasachi August 08, 2026
কোচবিহারে যথাযোগ্য মর্যাদায় পালিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
প্রতি বছরের ন্যায় এ বছরও কোচবিহারে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, ২২ শ্রাবণ। কোচবিহার জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে ল্যান্স ডাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী, বিধায়িকা সাবিত্রী বর্মন, এডুকেশনাল এডিএম রানা কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তাঁর সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চিন্তাধারা নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। কবিগুরুর সৃষ্টি ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়েও তাঁকে শ্রদ্ধা জানানো হয়।