Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

‘হর ঘর তিরঙ্গা’ বার্তা, কোচবিহারে জেলাশাসকের দপ্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Sabyasachi By Reporter Sabyasachi August 10, 2026
‘হর ঘর তিরঙ্গা’ বার্তা, কোচবিহারে জেলাশাসকের দপ্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা
গত ৯ আগস্ট থেকে শুরু হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রা। আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার কোচবিহারের জেলাশাসক দপ্তরের সামনে থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। দেশের জাতীয় পতাকার প্রতি সম্মান ও দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
শোভাযাত্রায় অংশ নেন কোচবিহারের জেলাশাসক, জেলা পুলিশ সুপার-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। শোভাযাত্রার পথে সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেন জেলাশাসক, পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকরা। প্রতিটি বাড়িতে যাতে আগামী ১৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেই বার্তাই দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে।
আগামী ১৫ আগস্ট পালিত হবে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সামনে রেখে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। কোচবিহারেও ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।