বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
১৫ দফা দাবিতে বামপন্থী সংগঠনের বিক্ষোভ, মিছিল করে এসডিও দপ্তরে
By Reporter Sabyasachi August 10, 2026
Share:
কোচবিহার:
‘দেশ বাঁচাও, মেহনতি মানুষ বাঁচাও’—এই বার্তাকে সামনে রেখে ১৫ দফা দাবিতে কোচবিহারে বিক্ষোভ দেখাল বামপন্থী সংগঠনগুলির সদস্যরা। সোমবার কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সদস্যদের দাবি, শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন প্রত্যাহার করতে হবে, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে এবং অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে। পাশাপাশি পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা চলবে না বলেও দাবি জানান তাঁরা। এছাড়াও শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে আরও একাধিক দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা।
এসডিও দপ্তরের সামনে বিক্ষোভে যোগ দেওয়ার আগে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিল করেন বামপন্থী সংগঠনের সদস্যরা। তাঁদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার। মিছিল শেষে সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী দিনেও আন্দোলন চলবে।