বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
কথা দিয়ে কথা রাখলেন বিজেপির প্রবীণ নেতা, ৭০ ঊর্ধ্ব বৃদ্ধের বাড়িতে গিয়ে করলেন আয়ুষ্মান ভারতের KYC
By Reporter Sabyasachi August 11, 2026
Share:
কোচবিহার:
কথা দিয়েছিলেন, আর একদিনের মধ্যেই সেই কথা রাখলেন বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন বিধায়ক নিখিল রঞ্জন দে। সোমবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে কোচবিহারের ধর্মতলা সংলগ্ন এলাকায় এক ৭০ ঊর্ধ্ব বৃদ্ধ নাগরিকের সঙ্গে তাঁর কথা হয়। সেই সময় সত্যপদ ভট্টাচার্য নামে ওই বৃদ্ধ জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পের KYC ফর্ম পূরণ করতে তিনি সমস্যায় পড়েছেন। কীভাবে KYC করতে হয়, সেই বিষয়েও তাঁর স্পষ্ট ধারণা নেই।
বিষয়টি শোনার পর নিখিল রঞ্জন দে তাঁকে আশ্বস্ত করে বলেন, বাড়িতে গিয়ে নিজে তাঁর KYC-এর কাজ সম্পূর্ণ করে দিয়ে আসবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টা নাগাদ সত্যপদ ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে যান তিনি। সেখানে গিয়ে নিজ দায়িত্বে বৃদ্ধের আয়ুষ্মান ভারত KYC-এর প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন।
প্রবীণ নাগরিকের পাশে দাঁড়িয়ে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সত্যপদ ভট্টাচার্য এবং তাঁর পরিবার। বাড়িতে এসে KYC-এর কাজ করে দেওয়ার জন্য তাঁরা নিখিল রঞ্জন দেকে ধন্যবাদ জানান। প্রবীণ নাগরিকদের সরকারি পরিষেবা পেতে যাতে সমস্যায় পড়তে না হয়, সেই বার্তাও উঠে আসে এই উদ্যোগে।