কোচবিহার:
গত ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পালিত হচ্ছে আয়ুষ সপ্তাহ। সেই উপলক্ষে মঙ্গলবার কোচবিহারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত হল সচেতনতামূলক র্যালি। আয়ুষ দিবসকে সামনে রেখে সকাল থেকেই জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। র্যালির পাশাপাশি সাধারণ মানুষের জন্য চিকিৎসা পরিষেবা এবং সচেতনতামূলক সেমিনারেরও আয়োজন করা হয়েছে। আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথির মতো ভারতীয় ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। এদিনের আয়ুষ দিবসের তাৎপর্য এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকরা বিস্তারিত জানান।