বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
নেতাজীকে অবমাননায় গ্রেপ্তার কোচবিহারে
By Reporter Sabyasachi August 14, 2026
Share:
কোচবিহার:
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথিত আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে পুলিশ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজের তিন ঘনিষ্ঠ সমর্থককে গ্রেফতার করেছে। ধৃতদের নাম পিন্টু রায়, কৃষ্ণ কার্জী এবং উত্তম বর্মন। উত্তম বর্মন নিশিগঞ্জ নিশিমাই হাই স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কথিত আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং পোস্ট করার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে কোচবিহার কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পিন্টু রায় ও কৃষ্ণ কার্জীকে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করে। অন্যদিকে, নিশিগঞ্জ আউটপোস্টের পুলিশ উত্তম বর্মনকে গ্রেফতার করে।এদিকে, নিজের করা মন্তব্য নিয়ে দুঃখপ্রকাশ করেছেন উত্তম বর্মন। নিজের মন্তব্যের জন্য তিনি লজ্জিত ও বিব্রত বলেও জানিয়েছেন।নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। তার মধ্যেই একই ঘটনায় তিনজনের গ্রেফতারির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে।