Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিধায়কদের সারপ্রাইজ ভিজিট, খতিয়ে দেখলেন পরিকাঠামো ও পরিষেবা

Reporter Sabyasachi By Reporter Sabyasachi August 19, 2026
ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিধায়কদের সারপ্রাইজ ভিজিট, খতিয়ে দেখলেন পরিকাঠামো ও পরিষেবা
ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে আচমকা হাজির হয়ে স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ এবং বিনপুরের বিধায়ক ডাক্তার প্রণত টুডু। বুধবার সকাল ১০টা নাগাদ দুই বিধায়ক যৌথভাবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং কর্তৃপক্ষ, রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে হাসপাতালের মূল সমস্যাগুলি চিহ্নিত করে দ্রু সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়করা।

এমার্জেন্সি বা জরুরি বিভাগে শয্যা সংখ্যা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসাথে হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের দেওয়া খাবারের গুণগত মান উন্নত করার নির্দেশ দেন বিধায়করা। দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের নিকটাত্মীয়দের থাকার জন্য উপযুক্ত ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান বিধায়ক।

ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ অভিযোগ করেন, বিগত সরকার পর্যাপ্ত প্রস্তুতি ও পরিকাঠামো ব্যতিরেকই ঝাড়গ্রামকে আলাদা জেলা এবং হাসপাতালটিকে মেডিকেল কলেজে রূপান্তর করেছিল। তবে নতুন সরকার গঠনের পর ধাপে ধাপে এই ঘাটতিগুলি দূর করা হচ্ছে। অন্যদিকে, বিনপুরের বিধায়ক ডাঃ প্রণত টুডু জানান, ১০০ দিনের নতুন সরকারের পক্ষে রাতারাতি সব পরিবর্তন সম্ভব না হলেও অর্থ বরাদ্দ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে খুব শীঘ্রই ঝাড়গ্রাম মেডিকেল কলেজের পরিষেবা আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।
দুই বিধায়কের এই ঝটিকা সফরে আশার আলো দেখছেন ঝাড়গ্রাম জেলার সাধারণ মানুষ ও দূরদূরান্ত থেকে আসা রোগীরা।