কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•" বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু •শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয়•নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর•
পুরোনো মামলায় গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান
By Reporter Sabyasachi September 18, 2026
Share:
নন্দীগ্রাম: একটি পুরোনো খু*নের মামলায় গ্রেফতার হলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহু বছরের পুরোনো একটি হ*ত্যাকাণ্ডের তদন্তে অভিযুক্ত মিলন প্রধানের নাম জড়িয়েছিল। দীর্ঘ দিন ধরে সেই সংক্রান্ত মামলার তদন্ত প্রক্রিয়া চলছিল। সম্প্রতি সেই মামলার ভিত্তিতেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করা হয়।
ভোটের মুখে দলীয় প্রার্থীর এই গ্রেফতারিতে স্থানীয় রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে। চরম অস্বস্তিতে পড়েছে এলাকা ও জেলা স্তরের কংগ্রেস নেতৃত্ব। পুলিশ জানিয়েছে, ধৃত মিলন প্রধানকে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পেশ করা হবে।