কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•" বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু •শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয়•নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর•
দেউলটি স্টেশনের নাম বদলে ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’ করার দাবি, প্রস্তাব রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর দফতরে
By Reporter Sabyasachi September 18, 2026
Share:
সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত দেউলটি স্টেশনের নাম তাঁর নামে করার দাবি উঠল। এই মর্মে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দফতরে প্রস্তাব জমা দিয়েছে অখিলভারত হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গ শাখা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছেও চিঠি দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে ডেপুটেশন দেয়। প্রস্তাবে দেউলটি রেলওয়ে স্টেশনের নাম বদলে ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেলওয়ে স্টেশন’ করার আবেদন জানানো হয়েছে।
সংগঠনের বক্তব্য, দেউলটির সঙ্গে শরৎচন্দ্রের গভীর সম্পর্ক রয়েছে। বাংলা সাহিত্যে তাঁর অবদান এবং এই এলাকার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা বিবেচনা করে স্টেশনের নাম তাঁর নামে রাখলে সাহিত্যিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি বাংলার সাহিত্যিক ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটনের প্রসারেও তা সহায়ক হতে পারে বলে দাবি করা হয়েছে।