কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•" বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু •শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয়•নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর•
হাবড়া থানায় পুলিশ অফিসারের রহস্যমৃত্যু। থানার ব্যারাক থেকে উদ্ধার এসআই-এর ঝুলন্ত দেহ
By Reporter Sabyasachi September 14, 2026
Share:
হাবড়া থানার ব্যারাক থেকে এক পুলিশ অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিশ্বনাথ সেন। তিনি বারাসাত জেলা পুলিশের অধীনে হাবড়া থানায় এসআই পদে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, সোমবার বারাসাত আদালতে তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে থানার চত্বরে তাঁকে খুঁজে পাচ্ছিলেন না সহকর্মীরা। তাঁর মোবাইলে ফোন করেও কোনও সাড়া না মেলায় শুরু হয় খোঁজাখুঁজি।
এরপর সহকর্মীরা তাঁর ব্যারাকে পৌঁছন। দরজা বন্ধ থাকায় সন্দেহ তৈরি হয়। পরে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে বিশ্বনাথ সেনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘরের জানালার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান সহকর্মীরা। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
ইতিমধ্যেই ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ বারাসাত মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ অফিসারের এই রহস্যমৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কী কারণে এমন ঘটনা ঘটল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই তা স্পষ্ট হবে।