Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

অন্নপূর্ণা ও আয়ুষ্মান যোজনার সাফল্যে পিংলায় বিজেপির ধন্যবাদ জ্ঞাপন সভা ও মিছিল

Reporter Sabyasachi By Reporter Sabyasachi August 23, 2026
অন্নপূর্ণা ও আয়ুষ্মান যোজনার সাফল্যে পিংলায় বিজেপির ধন্যবাদ জ্ঞাপন সভা ও মিছিল
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে যখন সাধারণ মহিলাদের ক্ষোভ ও অসন্তোষের ছবি উঠে আসছে, ঠিক তখনই পশ্চিম মেদিনীপুরের পিংলায় দেখা গেল একেবারে বিপরীত চিত্র। সেখানে ক্ষোভের বদলে জায়গা করে নিয়েছে উৎসবের আমেজ ও কৃতজ্ঞতা জ্ঞাপন।

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার কালীতলায় রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকা এবং আয়ুষ্মান ভারত যোজনায় অন্তর্ভুক্তির জন্য রাজ্য সরকার সহ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই কর্মসূচিতে সাধারণ মহিলাদের উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রায় এক হাজার মহিলা এই দিনের ধন্যবাদ জ্ঞাপন সভা ও পদযাত্রায় অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া মহিলাদের হাতে দেখা যায় প্রতীকী সুসজ্জিত হাঁড়ি। এই বিশেষ প্রতীকটি ব্যবহার করে তাঁরা রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়টিকে প্রকাশ্যে তুলে ধরেন।

একদিকে যখন অন্যান্য এলাকায় ক্ষোভের আগুন জ্বলছে, তখন পিংলার মহিলারা একযোগে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দেন। তাঁদের কথায়, প্রকল্পের টাকা সময়মতো অ্যাকাউন্টে ঢোকায় সংসারের দৈনন্দিন খরচে বড়সড় স্বস্তি মিলেছে।

অংশগ্রহণকারীরা কেবল অন্নপূর্ণা ভাণ্ডারের সুফল পাওয়ার জন্যই ধন্যবাদ জানাননি, পাশাপাশি আয়ুষ্মান ভারত যোজনায় অন্তর্ভুক্তির বিষয়টিকেও সাধুবাদ জানিয়েছেন। স্বাস্থ্য সুরক্ষা ও অর্থনৈতিক সহায়তার এই জোড়া সুবিধা পাওয়ার আনন্দেই এই ধন্যবাদ জ্ঞাপন মিছিল বলে দাবী বিজেপি নেতৃত্বের।

রাজ্যের অন্যান্য প্রান্তের বঞ্চনা ও ক্ষোভের আবহের বিপরীতে পিংলার এই পদযাত্রা ও ধন্যবাদ সভা সাফল্যের এক অনন্য উদাহরণ।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক গোবিন্দ দাস, শতদল নাগ, জেলা সম্পাদিকা তনুশ্রী সানা, মহিলা মোর্চার জেলা সভানেত্রী পুষ্প মাইতি, মন্ডল সভাপতি পঞ্চানন জানা, নিলাদ্রী পাইক সহ একাধিক বিজেপি নেতৃত্ব।