Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে বাজারে বাজারে পুলিশ ও প্রশাসনের আচমকা হানা

Reporter Sabyasachi By Reporter Sabyasachi August 27, 2026
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে বাজারে বাজারে পুলিশ ও প্রশাসনের আচমকা হানা
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামল জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পরেই মঙ্গলবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি মহকুমা ও ব্লকের বাজারে বাজারে শুরু হয়েছে একযোগে অভিযান।
গত কয়েকদিনে হঠাৎ করেই আলু, পেঁয়াজ, চিনি এবং শাকসবজি সহ দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের দাম হু-হু করে বেড়েছে। ফলে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। বাজারদর নিয়ন্ত্রণে আনতে গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়। এর পরপরই মঙ্গলবার সকাল থেকে কোমর বেঁধে অভিযানে নামেন জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা।

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার ও পুলিশ সুপার অংশুমান সাহার নেতৃত্বে তমলুকের বিভিন্ন প্রধান বাজারে পরিদর্শন চালানো হয়।প্রতিটি দোকানে গিয়ে জিনিসপত্রের দাম ও গুণমান খতিয়ে দেখেন। অসৎ উপায় অবলম্বন বা অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, তা পরীক্ষা করে একটি নির্দিষ্ট রেট চাট তৈরি করা হয়।

চৈতন্যপুর বাজারে অভিযান চালান মহকুমা শাসক সুরভি সিংলা। সাথে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ও স্থানীয় থানার পুলিশ কর্মীরা। খুচরো ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে ক্রয়-বিক্রয়ের হিসাব নেওয়া হয়।

একই সাথে কোলাঘাট, পাঁশকুড়া, কাঁথি ও দিঘার বাজারগুলিতেও পুলিশ ও প্রশাসনের বিশেষ টিম একযোগে অভিযান চালায়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, অহেতুক কালোবাজারি বা কৃত্রিম অভাব তৈরি করে দাম বাড়ানো হচ্ছে কি না, তা জানতেই এই তৎপরতা। জেলাজুড়ে সংগৃহীত এই মূল্যের তালিকা ও তথ্যের ভিত্তিতে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে নবান্নে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। আগামী দিনেও এই নজরদারি জারি থাকবে বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।