বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
সবজি থেকে চিনি— কালোবাজারি রুখতে ডেবরার বাজারে প্রশাসনের 'মেগা অভিযান'! ক্রেতাদের সাথে সরাসরি কথা আধিকারিকদের
By Reporter Sabyasachi August 28, 2026
Share:
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং কালোবাজারির চক্র ভাঙতে ডেবরার বিভিন্ন বাজারে আচমকা হানা দিল প্রশাসন। এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমা শাসক (SDO), ডেবরার এসডিপিও দেবাশীষ রায় এবং সিআই বিশ্বজিৎ দাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এদিন বাজারে ঢুকে আধিকারিকরা সরাসরি ক্ষুদ্র ও খুচরো ব্যবসায়ীদের পাইকারি মাল কেনার নথিপত্র এবং বিল খুঁটিয়ে দেখেন। পাশাপাশি, বাজারে আসা সাধারণ ক্রেতাদের সাথেও কথা বলেন খোদ এসডিও এবং এসডিপিও। আজ তারা কোন জিনিস ঠিক কী দামে কিনেছেন, তা ক্রেতাদের থেকেই ভেরিফাই করে নেন আধিকারিকরা। ব্যবসায়ীরা কোনো জিনিসের অতিরিক্ত দাম নিচ্ছেন কিনা, তা হাতেনাতে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়।
কাঁচা সবজির পাশাপাশি এদিন প্রশাসনের কড়া নজর ছিল মুদিখানার জিনিসপত্রেও। বিশেষ করে বাজারে চিনির দাম নিয়ে কোনো কালোবাজারি বা অবৈধ মজুতদারি চলছে কিনা, তা খতিয়ে দেখতে বিভিন্ন মুদি দোকানেও হানা দেয় প্রশাসনিক দল। অসাধু ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি, প্রশাসনের এই তৎপরতায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ ক্রেতারা।