Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

রাখিতে নতুন ট্রেন্ড! মোদি-শুভেন্দুর ছবি ঘিরে জমজমাট সবংয়ের রাখী বাজার

Reporter Sabyasachi By Reporter Sabyasachi August 28, 2026
রাখিতে নতুন ট্রেন্ড! মোদি-শুভেন্দুর ছবি ঘিরে জমজমাট সবংয়ের রাখী বাজার
রাখি পূর্ণিমায় রঙিন হয়ে উঠছে রাখীর বাজার। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের তেমাথানি বাজার-সহ বিভিন্ন এলাকার দোকানে সাজানো রকমারি রাখির পসরা। তবে এবারের বাজারে সাধারণ রাখির পাশাপাশি যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কাড়ছে, তা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারীর ছবি-সহ রাখি।

দোকানদারদের দাবি, অন্যান্য রাখির পাশাপাশি মোদি ও শুভেন্দুর ছবি দেওয়া রাখির চাহিদা এবার বেশ ভাল ছিলো। দোকানে আসা ক্রেতাদের একাংশ পছন্দের ছবি ও ডিজাইনের রাখি বেছে নিচ্ছেন। কেউ কিনছেন সাধারণ রাখি, আবার কেউ বিশেষ ডিজাইনের রাখির জন্য খরচ করছেন ৫০০ টাকা থেকে প্রায় হাজার টাকা পর্যন্ত।
শুধু রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি নয়, এবার রাখির বাজারে রয়েছে ভক্তির ছোঁয়াও। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি-সহ রাখিও ক্রেতাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়।

রঙিন সুতো, ঝলমলে সাজ এবং অভিনব নকশায় তৈরি রাখিগুলি ছোট-বড় সকলেরই নজর কাড়ছে। সকাল থেকেই দোকানে ভিড়, মুখে হাসি থেকে বিক্রেতাদের স্বস্তি।
রাখি পূর্ণিমার দিনেও বাজারে ক্রেতাদের আনাগোনাও বাড়ছে। দোকানিরা বলছেন, উৎসবের শেষ কয়েক দিনে বিক্রি বেড়েছে ।বিশেষ করে নতুন ধরনের রাখির প্রতি ক্রেতাদের আগ্রহ বাজারে আলাদা উন্মাদনা তৈরি করেছে। তেমাথানি-সহ সবংয়ের বিভিন্ন বাজারে তাই একদিকে উৎসবের রঙ, অন্যদিকে নতুন নতুন ডিজাইনের চমক। আর সেই ভিড়ের মধ্যেই আলাদা করে নজর কাড়ছে মোদি-শুভেন্দুর ছবি দেওয়া রাখি। সব মিলিয়ে, এবারের রাখি বাজারে শুধু ভাই-বোনের ভালোবাসার বন্ধনই নয়, যুক্ত হয়েছে নতুন ধরনের আকর্ষণও।