ডিভিসির জল ছাড়ার পরিমাণ বাড়তেই দক্ষিণবঙ্গে বাড়ছে বন্যার আশঙ্কা। দামোদর পাড়ের নিচু এলাকাগুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনা, ইতিমধ্যেই শুরু হয়েছে সতর্কতামূলক প্রচার। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া—এই চার জেলাকে বিশেষভাবে সতর্ক করেছে নবান্ন। প্রয়োজন হলে নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানো এবং SDRF-সহ বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।