Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

নন্দীগ্রামে বুলডোজার চালাল প্রশাসন, বাস স্ট্যান্ড সংলগ্ন একাধিক অবৈধ দোকান ভাঙচুর।

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 05, 2026
নন্দীগ্রামে বুলডোজার চালাল প্রশাসন, বাস স্ট্যান্ড সংলগ্ন একাধিক অবৈধ দোকান ভাঙচুর।
নন্দীগ্রাম:
সরকারি জায়গা জবরদখল করে গড়ে ওঠা অবৈধ দোকানগুলির বিরুদ্ধে অবশেষে কঠোর পদক্ষেপ করল প্রশাসন। শনিবার নন্দীগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বুলডোজার চালিয়ে একাধিক অবৈধ দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো।

সরকারি রাস্তার দুপাশে জবরদখল হওয়া জায়গা ফাঁকা করতে বুলডোজার নামানো হয়। প্রশাসনের পক্ষ থেকে গত মাসেই নোটিশ ও মাইকিং করে দোকানগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা এবং নির্দেশ অমান্য করায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

প্রশাসনের এই উচ্ছেদ অভিযানের পর ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীদের একাংশ। এক দোকানদার দাবি করেন, "পরিবর্তন হওয়ার পরে নতুন সরকার আমাদের নির্দেশ দিয়েছিল দোকানগুলো একটু পিছিয়ে নেওয়ার জন্য। জলের পাইপলাইন যাবে, সেই কারণে আমরা দোকানগুলো পিছিয়েও নিয়েছিলাম। তারপরেও আজ আমাদের দোকানগুলো ভেঙে দেওয়া হলো।"
প্রশাসনের কড়া বার্তা সত্ত্বেও পুনর্বাসন বা আগের নির্দেশ নিয়ে ব্যবসায়ীদের এই ক্ষোভ নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। তবে সরকারি জমি দখলমুক্ত করতে আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।