Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

কেরালায় পথ দুর্ঘটনায় মৃত ডায়মন্ড হারবারের এক পরিযায়ী শ্রমিক, দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীর সাহায্যপ্রার্থী পরিবার

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 05, 2026
কেরালায় পথ দুর্ঘটনায় মৃত ডায়মন্ড হারবারের এক পরিযায়ী শ্রমিক, দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীর সাহায্যপ্রার্থী পরিবার
ডায়মন্ড হারবার:
ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ডায়মন্ড হারবার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার। মৃত শ্রমিকের নাম মাতিবুল ফকির। পেটের টানে কেরালায় গিয়ে এই বিপর্যয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবার ও এলাকায়।

জানা যায়, জীবিকার তাগিদে বেশ কিছুদিন আগে স্ত্রী-সহ কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন মাতিবুল ফকির। গত শুক্রবার সন্ধ্যায় বাজার করে ফেরার পথে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাঁকে সজোরে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার রাতেই ডায়মন্ড হারবারে বাড়িতে তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছায়। এই আকস্মিক খবরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। চরম এই বিপদের মাঝে পরিবারটির সামনে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মরদেহ বাড়ি ফিরিয়ে আনা।

দরিদ্র পরিবারের কাছে কেরালা থেকে মরদেহ আনার জন্য প্রয়োজনীয় বিমান বা অ্যাম্বুলেন্স ভাড়ার মতো পর্যাপ্ত টাকা নেই।
কিভাবে ভিন রাজ্য থেকে প্রিয়জনের মৃতদেহ নিজ ঘরে ফিরিয়ে আনবেন, তা ভেবে দিশেহারা পরিবারের লোকজন। এই পরিস্থিতিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের কাতর আর্জি, সরকার যেন দ্রুত মৃতদেহটি ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেন।