Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

মুর্শিদাবাদের বড়ঞায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, পরিদর্শনে গেলেন জেলা পুলিশ সুপার

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 05, 2026
মুর্শিদাবাদের বড়ঞায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, পরিদর্শনে গেলেন জেলা পুলিশ সুপার
বীরভূমের পর এবার মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায় দেখা দিল ভয়াবহ বন্যা পরিস্থিতি। কোপাই নদীর উপচে পড়া জলে প্লাবিত হয়েছে বড়ঞা থানার সুন্দরপুর অঞ্চলের একাধিক গ্রাম।

সূত্রের খবর, লাভপুরের দিক থেকে কোপাই নদীর জল ঢুকে বড়ঞা ব্লকের সোনাভারুই, বৈদ্যনাথপুর, তারাপুর সহ বিভিন্ন গ্রামে জল ঢুকে পড়েছে। এর ফলে এলাকার শতাধিক বাড়িতে জল জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আকস্মিক এই বন্যায় প্রায় ৫,৭০৬ হেক্টর কৃষিজমি জলের নিচে চলে গেছে। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষিজীবীরা। বিশেষ করে কয়েক লক্ষ টাকার আমন ধান চাষ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ চাষিদের।

এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার। তিনি নিজে বন্যা কবলিত গ্রামগুলি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলে প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের তরফ থেকে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন।