Sat, Sep 19, 2026
 Network
Breaking News
কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ " বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয় নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর

" বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 19, 2026
বিশ্বকর্মা পুজোর দিন শিল্প নিয়ে উদ্বেলিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত চার মাসে রাজ্যে একের পর নতুন কারখানার প্রতিস্থাপন ও সম্প্রসারণে উদ্যোগী সরকার। বৃহস্পতিবার বাজা কদমতলা ঘাটে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা দেন, “অল্প সময়ে বহু জুটমিল খুলছে রাজ্যে। একাধিক ভূমিপূজন এবং নতুন ব্যবসা, কারখানা তৈরি হয়েছে।” আমুল ও শ্যামস্টিলের মতো কারখানার নতুন ইউনিট সম্প্রসারণ হয়েছে এই সময়কালেই। শুভেন্দু বলেন, “আজই ভারত সরকারের তরফে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় অনুমোদন পেয়েছে পশ্চিমবঙ্গ। ভারত সরকারের ৩৩০ কোটি টাকায় দার্জিলিং থেকে তরাই ডুয়ার্স চা বলয়ে নতুন দিগন্ত আসবে।” পুজোর আমেজে রাজ্যবাসীর জন্য উপহারের ডালি যে সাজিয়ে রেখেছে রাজ্য সরকার, তাও এদিন খোলসা করে দেন মুখ্যমন্ত্রী। নতুন ৩২ কারখানার হাতে জমি তুলে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

শুভেন্দুর কথায়, “২৩ সেপ্টেম্বর বজবজ শিল্পতালুক সহ নতুন ৩২ ইন্ডাস্ট্রির হাতে জমি তুলে দেব।” তিনি আরও বলেন, “মহাষষ্ঠীর আগে ৬ হাজার কোটি টাকায় নির্মিত হলদিয়া পেট্রো কেমিক্যালের নতুন ইউনিট উন্মোচন করবো।” প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় পশ্চিমবঙ্গকে বঞ্চিত রাখার কথা উল্লেখ করে তৃণমূলকে ‘নেগেটিভ’ সরকার বলে দুষেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, “২০২১-এ ভারত সরকারের বাজেটে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় বাংলা ও আসামের জন্য ১০০০ কোটির প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আসাম নিজেদের কাজ করেছে। পশ্চিমবঙ্গের নেগেটিভ সরকার টাকা নেয়নি। আমরা সরকারে এসে নতুন করে প্রস্তাব জানিয়েছি। ৩৩০ কোটি টাকার অনুমোদন পেয়েছি। প্রচুর কাজ হবে।”