Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 19, 2026
ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও
নিজস্ব সংবাদদাতা, আউশগ্রাম: ভোটার কার্ড সংশোধন ও তালিকা থেকে বাদ পড়া নামের নথি যাচাই করতে গিয়ে একাকী যুবতীকে ঘরের মধ্যে শ্লীলতাহানি করার অভিযোগে এক বিএলও (বুথ লেভেল অফিসার)-কে গ্রেপ্তার করল আউশগ্রাম থানার পুলিশ। ধৃতের নাম জাকির হোসেন। জানা গেছে, তিনি গুসকরার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গে যুক্ত। ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা নাগাদ আউশগ্রাম থানা এলাকার ওই যুবতীর বাড়িতে ভোটার কার্ড সংক্রান্ত নথি যাচাইয়ের কাজ নিয়ে যান বিএলও জাকির হোসেন। সেই সময়ে ঘরে যুবতীকে একা পেয়ে তিনি তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। নির্যাতিতা যুবতী বাধা দিলে ও প্রতিবাদ করলে তাঁকে শারীরিকভাবে হেনস্থাও করা হয়।
কোনো মতে অভিযুক্তের কাছ থেকে নিজেকে রক্ষা করার পর পরিবারের সদস্যরা ফিরলে পুরো ঘটনার কথা জানান ওই যুবতী। পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেতেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করে।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত বিএলও জাকির হোসেন। পুরো ঘটনাটির সত্যতা যাচাই করতে তদন্ত চালিয়ে যাচ্ছে আউশগ্রাম থানার পুলিশ।