Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

দামোদরের জলে প্লাবিত মানাচর: ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে এলাকায় জেলাশাসক ও পুলিশ সুপার।।

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 05, 2026
দামোদরের জলে প্লাবিত মানাচর: ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে এলাকায় জেলাশাসক ও পুলিশ সুপার।।
বাঁকুড়া: দামোদর নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার দামোদর তীরবর্তী মানাচর এলাকা। নদীর জলবৃদ্ধির ফলে এলাকার কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষের বর্তমান পরিস্থিতি কেমন, তা সরেজমিনে খতিয়ে দেখতে দ্রুত এলাকায় উপস্থিত হন বাঁকুড়ার জেলাশাসক অনিশ দাশগুপ্ত, জেলা পুলিশ সুপার এবং বড়জোড়া বিধানসভার বিধায়ক বিলেশ্বর সিনহা।

এদিন দামোদর তীরবর্তী এলাকায় পৌঁছে প্রশাসনিক আধিকারিকরা সরাসরি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। নদীর জল ঘরে-বাইরে প্রবেশ করায় তাঁদের বাড়িঘর, চাষাবাদ এবং দৈনন্দিন জীবনযাত্রায় কী ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তাঁরা। একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের সমস্ত অভাব-অভিযোগও ধৈর্য সহকারে শোনেন জেলাশাসক, পুলিশ সুপার ও বিধায়ক।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের এই সমস্যাগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে। প্রতি বছরই বর্ষায় দামোদর নদীর জল বাড়লে জেলার তীরবর্তী বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়। এই সমস্যার স্থায়ী সমাধানে এবং ভবিষ্যতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কী কী দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
দুর্যোগের এই সময়ে সাধারণ মানুষের পাশে থাকার জোরালো বার্তাও দেন প্রশাসনিক আধিকারিকরা। বন্যা পরিস্থিতিতে যেকোনো ধরনের সাহায্যের প্রয়োজনে প্রশাসন সবসময় তাঁদের পাশে থাকবে বলে অভয় দেওয়া হয়। পাশাপাশি, দামোদরের জলে যাতে বারবার বিস্তীর্ণ এলাকা প্লাবিত না হয়, তার জন্য কার্যকরী বন্যা নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।
মানাচর এলাকায় প্রশাসনের এই শীর্ষ স্তরের পরিদর্শনে কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয় দুর্গত মানুষদের মধ্যে। এখন দেখার, বন্যা নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে ঠিক কী কী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।