Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

ত্রিপল ও সরকারি নথি চুরির অভিযোগে গ্রেফতার সাঁকরাইল ব্লকের তৃণমূল অঞ্চল সভাপতি

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 05, 2026
ত্রিপল ও সরকারি নথি চুরির অভিযোগে গ্রেফতার সাঁকরাইল ব্লকের তৃণমূল অঞ্চল সভাপতি
ঝাড়গ্রাম:
সরকারি ত্রাণ সামগ্রী ও গুরুত্বপূর্ণ সরকারি নথি চুরির অভিযোগে গ্রেফতার হলেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্ঘ্য রতন পাহাড়ি।

শুক্রবার সাঁকরাইল থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং শনিবার তাকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই সাঁকরাইলের খুদমরাই অঞ্চলে সরকারি ত্রাণ হিসেবে আসা ত্রিপল এবং কিছু গুরুত্বপূর্ণ সরকারি নথি বেআইনিভাবে সরিয়ে নেওয়া বা চুরির অভিযোগ উঠছিল। এই বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার সঙ্গে ওই এলাকার তৃনমূলের অঞ্চল সভাপতি অর্ঘ্য রতন পাহাড়ির নাম জড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে।

তদন্তে নেমে সমস্ত দিক খতিয়ে দেখে শুক্রবার সাঁকরাইল থানার পুলিশ অর্ঘ্য রতন পাহাড়ি-কে গ্রেফতার করে। এরপর শনিবার ধৃতকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই স্থানীয় রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে।