বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
মহিষাদলে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাছে সঠিক তদন্তের দাবি পরিবারের
By Reporter Sabyasachi September 05, 2026
Share:
মহিষাদল:
মাঠে খেলতে গিয়ে পুকুরে ডুবে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। পরিবারের অভিযোগ, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং স্কুল কর্তৃপক্ষের চরম গাফিলতির ফলেই এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আর্জি জানিয়েছে মৃত ছাত্রের পরিবার।
গত ৩ সেপ্টেম্বর মহিষাদলের 'এপেক্স একাডেমি' নামক একটি ইংরেজি মাধ্যমের স্কুলের নবম শ্রেণির ছাত্র রোহন মাইতি (১৫) মাঠে খেলতে গিয়ে ঝিলে ফুটবল কুড়াতে নেমে তলিয়ে যায়। পরে তার মৃতদেহ উদ্ধার হয়।
শনিবার মৃত ছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে অভিযোগ করা হয়েছে যে, রোহনের মৃত্যু স্বাভাবিক নয়, বরং এর পেছনে রয়েছে গভীর রহস্য ও স্কুল কর্তৃপক্ষের অব্যবস্থা।
পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই মহিষাদল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে থানায় যান স্থানীয় বিধায়ক সুভাষ চন্দ্র পাঁজা। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি শোকাহত পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করানোরও আশ্বাস দিয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং দোষীদের শাস্তির দাবি জোরালো হচ্ছে।