বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
নামখানা-বকখালিতে যৌথ প্রশাসনের অভিযান, উদ্ধার পচা মাছ ও ভেজাল খাবার
By Reporter Sabyasachi September 05, 2026
Share:
সন্দীপ দাস, কাকদ্বীপ:
পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় নামখানা ও বকখালিতে যৌথ প্রশাসনের বিশেষ অভিযান। বকখালির একাধিক হোটেল-রেস্তোরাঁ, সমুদ্রসৈকত সংলগ্ন অস্থায়ী খাবারের দোকান এবং নামখানা বাজারের বিভিন্ন খাবার ও মাছের দোকানে আচমকা হানা দেন প্রশাসনের আধিকারিকরা।
অভিযানে খাদ্য দফতর, এগ্রিকালচার মার্কেটিং বিভাগ, কাকদ্বীপ মহকুমা প্রশাসন, নামখানা ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা ছিলেন। দোকানগুলিতে খাবারের মান, সংরক্ষিত মাছ-মাংস, সবজি ও মশলা পরীক্ষা করতে গিয়ে পচা মাছ, বাসি খাবার, ক্ষতিকর রং মেশানো সবজি ও ভেজাল মশলা উদ্ধার হয়।
উদ্ধার হওয়া অনুপযুক্ত খাদ্যসামগ্রী ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে একাধিক দোকানি ও রেস্তোরাঁ কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে।
পর্যটনকেন্দ্রে খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে আগামী দিনেও এ ধরনের আকস্মিক অভিযান চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।