কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•" বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু •শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয়•নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর•
প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে মেদিনীপুর মেডিকেলে ফল বিতরণ, রোগীদের ও নার্সদের পাশে দিলীপ ঘোষ
By Reporter Sabyasachi September 18, 2026
Share:
মেদিনীপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে 'সেবা সপ্তাহ' পালনের উদ্যোগ নিয়েছে বিজেপি। এই কর্মসূচির অংশ হিসেবে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচিতে উপস্থিত হলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব দিলীপ ঘোষ।
হাসপাতালে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের হাতে ফল তুলে দেন এবং সরাসরি তাঁদের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। রোগীদের পাশাপাশি হাসপাতালে কর্মরত নার্সদের সঙ্গেও কথা বলেন তিনি। চিকিৎসা পরিষেবার অভিজ্ঞতা এবং স্বাস্থ্যকর্মীদের দৈনন্দিন কাজের পরিবেশ ও নানা বিষয়ে তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিজেপির তরফ থেকে সপ্তাহব্যাপী রাজ্যজুড়ে রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান এবং হাসপাতালে রোগীদের সেবাদানের মতো নানা সামাজিক ও মানব কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।