কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•" বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু •শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয়•নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর•
কেশিয়াড়ির লালুয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির অনাস্থা জয়: উল্লাস গেরুয়া শিবিরের
By Reporter Sabyasachi September 18, 2026
Share:
তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের লালুয়া গ্রাম পঞ্চায়েত। বিজেপির আনা অনাস্থা প্রস্তাবের জেরে ভেঙে পড়লো তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড। নিজের দলের সদস্যদের অসন্তোষ ও বিরোধী শিবিরের কৌশলের সামনে শেষ পর্যন্ত প্রধান পদ থেকে অপসারিত হলেন তৃণমূলের সাগেন মান্ডী।
গত ২রা সেপ্টেম্বর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছিল। অনাস্থা প্রক্রিয়ার নির্ধারিত দিনে তৃণমূলের ৯ জন সদস্যের মধ্যে ৫ জনই প্রধানের বিরুদ্ধে অবস্থান নেন। ফলে অর্ধেকের বেশি সদস্যের সমর্থন হারিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় তৃণমূলের বোর্ড।
উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজ্যে তৃণমূলের দাপট থাকলেও এই লালুয়া অঞ্চল বিজেপির দখলে ছিল। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ৯টি আসনে জিতে বোর্ড দখল করে এবং সাগেন মান্ডী প্রধান হন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ তুলে সরব হচ্ছিল বিজেপি নেতৃত্ব। শেষ পর্যন্ত তৃণমূলের অভ্যন্তরীণ অসন্তোষকে কাজে লাগিয়ে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ পুনর্দখল করলো বিজেপি।
অনাস্থা জয়ের খবর সামনে আসতেই লালুয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে আবির খেলে ও স্লোগান দিয়ে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকরা। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, তৃণমূল প্রধানের অনিয়ন্ত্রিত দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে ক্ষোভ জমছিল। এলাকার সার্বিক উন্নয়ন ও স্বচ্ছ পঞ্চায়েত গঠনের লক্ষ্যেই তৃণমূলের সদস্যরা বিজেপির সাথে হাত মিলিয়েছেন।