কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•" বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু •শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয়•নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর•
ডেবরায় ইন্ডিয়ান ব্যাংক RSETI-এর প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে এলেন SLBC -র জেনারেল ম্যানেজার (GM) শ্রী বলবীর সিং
By Reporter Sabyasachi September 15, 2026
Share:
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের পশ্চিম বেগুনী এলাকায় ইন্ডিয়ান ব্যাংক RSETI-এর প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে এলেন SLBC -র জেনারেল ম্যানেজার (GM) শ্রী বলবীর সিং। পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তোলার লক্ষে সেখানে চলা বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ শিবিরের খতিয়ান নেন তিনি।
এদিনের এই পরিদর্শনে ছিলেন পশ্চিম মেদিনীপুরের LDM শ্রী কাঞ্চন কান্তি দাস ছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ব্যাঙ্কের বিশিষ্ট আধিকারিকগণ। কেন্দ্রটিতে মূলত গ্রামীণ এলাকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে বিভিন্ন ট্রেডে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
বর্তমানে এই প্রশিক্ষণ কেন্দ্রে দুটি প্রধান ব্যাচে প্রশিক্ষণ চলছে:
* LMV - ফোর হুইলার ড্রাইভিং ব্যাচ: এই কোর্সের মেয়াদ ৩০ দিন। গাড়ি চালনায় দক্ষ করে তুলে আত্মনির্ভর করে তোলাই এর মূল উদ্দেশ্য।
* মোমবাতি তৈরি ব্যাচ: এই ব্যাচের প্রশিক্ষণ চলে ১২ দিন ধরে। বিশেষ করে মহিলাদের কুটির শিল্পে উৎসাহ দিতে এবং ঘরে বসে আয়ের পথ তৈরি করতে এই প্রশিক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলে তাঁদের উৎসাহ বৃদ্ধি করেন আধিকারিকরা। কেন্দ্রটির পঠনপাঠন ও পরিকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন তাঁরা। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বেকারত্ব দূরীকরণে এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা প্রকাশ করেছেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।