কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•" বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু •শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয়•নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর•
সনাতন ধর্ম রক্ষা ও সমাজ গঠনে হিন্দু সমাজ ও সন্ন্যাসীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক স্বামী রামকৃষ্ণ পরমানন্দের
By Reporter Sabyasachi September 16, 2026
Share:
সনাতন ধর্মকে রক্ষা করতে হলে ঈশ্বরচিন্তার পাশাপাশি হিন্দু সমাজ এবং সাধু-সন্ন্যাসীদের এককাট্টা হয়ে এগিয়ে আসতে হবে— এমনটাই বার্তা দিলেন বিষ্ণুপুর মঠের পূজনীয় মহারাজ স্বামী রামকৃষ্ণ পরমানন্দ।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজারে শরৎ পল্লীর ১২ তম বর্ষের গণেশ পুজো উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহারাজ এই বার্তা দেন।
অনুষ্ঠানে ভক্ত ও উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে স্বামী রামকৃষ্ণ পরমানন্দ মহারাজ বলেন, "সনাতন ধর্মকে বাঁচাতে গেলে প্রভুর চিন্তন এবং সেই আদর্শকে ধারণ করে এগিয়ে চলাই মূল পথ। সনাতন ধর্ম জাগ্রত থাকলে তবেই আমাদের সমাজ সঠিকভাবে টিকে থাকবে ও সুস্থভাবে পরিচালিত হবে।"
তিনি আরও জোর দিয়ে বলেন, সমাজকে সুসংগঠিত ও সঠিক পথে পরিচালনা করতে হলে হিন্দু সমাজ এবং সন্ন্যাসী সমাজকে একত্রে কাজ করতে হবে। সকলের কাছে এই একতার বার্তা পৌঁছে দিয়ে সনাতন ধর্মের আদর্শ ও ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
শরৎ পল্লীর ১২ তম বর্ষের এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মহারাজের উপস্থিতিতে ও তাঁর মহামূল্যবান বাণীতে সমগ্র পুজো প্রাঙ্গণ এক ভাবগম্ভীর ও ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে।