Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

ডেবরায় বিশ্ব হিন্দু পরিষদের স্থাপন দিবস পালন

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 07, 2026
ডেবরায় বিশ্ব হিন্দু পরিষদের স্থাপন দিবস পালন
মৃন্ময় চক্রবর্তী, ডেবরা :
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর অঞ্চলে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো বিশ্ব হিন্দু পরিষদের স্থাপন দিবস। এই উপলক্ষে আয়োজিত এক বিশেষ সম্মেলনে উপস্থিত থেকে সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা সাধারণ সম্পাদক নীলকমল পাল।

অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তৃতায় নীলকমল পাল বলেন, "১৯৬৪ সালের ২৯শে আগস্ট, জন্মাষ্টমীর পবিত্র তিথিতে সমগ্র ভারত তথা পৃথিবীর হিন্দুদের কল্যাণ ও সনাতন রীতিনীতি টিকিয়ে রাখার উদ্দেশ্যে বিশ্ব হিন্দু পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল।" জন্মলগ্ন থেকেই দেশের সমস্ত হিন্দু সমাজকে একত্রিত করা এবং হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই এই সংগঠনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, সনাতন ধর্মের শাশ্বত আদর্শ ও নীতি বজায় রেখে পথ চলার পাশাপাশি যুবসমাজ এবং 'দুর্গাবাহিনী' গঠন করা হয়েছে, যাতে আগামী দিনে হিন্দু ধর্মের সঠিক ইতিহাস ও জ্ঞান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় এবং সমাজকে আরও শক্তিশালী করা যায়।
এদিনের এই ডেবরা ব্লকের সম্মেলনে স্থানীয় কর্মী ও সমর্থকরা বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন।