Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

অস্বাস্থ্যকর খাবার রুখতে কড়া পদক্ষেপ: পিংলার একাধিক বাজারে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 07, 2026
অস্বাস্থ্যকর খাবার রুখতে কড়া পদক্ষেপ: পিংলার একাধিক বাজারে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের বিভিন্ন বাজারে অস্বাস্থ্যকর ও ভেজাল খাবার বিক্রির বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। এদিন কালীতলা, মুণ্ডুমারী, জামনা সহ একাধিক গুরুত্বপূর্ণ বাজার এলাকার মিষ্টির দোকান, হোটেল, চপের দোকান ও ফলের দোকানে বিশেষ তল্লাশি চালানো হয়। গুণমান যাচাইয়ের জন্য বিভিন্ন দোকান থেকে খাদ্যসামগ্রীর নমুনা সংগ্রহ করেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। পরিদর্শন চলাকালীন বহু দোকানে খোলা অবস্থায় থাকা খাবার ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী নজরে আসতেই সেগুলি তৎক্ষণাৎ ফেলে নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের বৈধ ট্রেড লাইসেন্স রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে ভবিষ্যতে আরও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।