Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

মরেও শান্তি নেই ঘাটালে! জলযন্ত্রণার মধ্যে ডিঙিনৌকোয় করে নিয়ে গিয়ে সম্পন্ন হলো দুই প্রবীণের সৎকার

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 07, 2026
মরেও শান্তি নেই ঘাটালে! জলযন্ত্রণার মধ্যে ডিঙিনৌকোয় করে নিয়ে গিয়ে সম্পন্ন হলো দুই প্রবীণের সৎকার
চারিদিকে থইথই জল। বানভাসি ঘাটালবাসীর দৈনন্দিন জীবনযাত্রা এমনিতেই বিপর্যস্ত, আর এবার মৃত্যুর পরেও মিলল না নিস্তার। চরম জলযন্ত্রণার মধ্যেই ডিঙিনৌকোয় করে মৃতদেহ বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে দাহকার্য সম্পন্ন করতে হলো শোকস্তব্ধ পরিবারগুলিকে। ঘাটালে বন্যার এই ভয়াবহতা মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ঘাটাল এলাকার শুকচন্দ্রপুর গ্রামের দক্ষিণ পাড়ার দুই বর্ষীয়ান বাসিন্দা নিতাই শাসমল এবং রবীন্দ্রনাথ শাসমল বার্ধক্যজনিত কারণে ইহলোক ত্যাগ করেন। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, তাঁদের মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন করতে গিয়ে চরম বিপাকে পড়েন স্বজনরা।
চারিদিকে জলের কারণে শ্মশানে যাওয়ার রাস্তা ও আশেপাশের এলাকা সম্পূর্ণ প্লাবিত ছিল। ফলে বাধ্য হয়েই আজ ডিঙিনৌকো করে মৃতদেহ দুটি বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত রঘুনাথচক শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানেই অত্যন্ত কষ্ট ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে দুই প্রবীণের পরপর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
প্রতি বছরই বর্ষায় ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। কিন্তু এবারের এই ঘটনা বুঝিয়ে দিল, বানভাসি মানুষের বেঁচে থাকা তো বটেই, শেষবিদায়ের মুহূর্তটুকুও কতটা কষ্টদায়ক ও যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে।