Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

ঘাটালবাসীর দীর্ঘদিনের জলযন্ত্রণা: কমছে জল, তবে দুর্ভোগ কাটেনি ১১টি ওয়ার্ডে

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 07, 2026
ঘাটালবাসীর দীর্ঘদিনের জলযন্ত্রণা: কমছে জল, তবে দুর্ভোগ কাটেনি ১১টি ওয়ার্ডে
ঘাটাল: চার দিন পর প্লাবিত ঘাটাল থেকে অবশেষে কমতে শুরু করেছে বন্যার জল। তবে স্বস্তি মিললেও পুরোপুরি বিপদমুক্ত হয়নি ঘাটাল পৌরসভা এলাকা। এখনও পৌর এলাকার ১১টি ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নৌকো ও ডিঙিই বর্তমানে সেখানকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা।
শুধু ঘাটাল পৌরসভাই নয়, ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও এখনও জমে রয়েছে বন্যার জল। প্রতি বছর বর্ষায় এই জলবন্দি দশার কারণে নাভিশ্বাস উঠছে ঘাটালবাসীর। বছরের পর বছর ধরে চলা এই বন্যা পরিস্থিতি থেকে এবার স্থায়ী মুক্তি চাইছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, ঘাটালের এই করুণ বন্যা পরিস্থিতির ওপর রাজ্য সরকার প্রতিনিয়ত নজর রাখছে বলে জানিয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে।
প্রতি বছর এই অঞ্চলের মানুষকে যেভাবে প্লাব্যের মুখোমুখি হতে হয়, তাতে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের দাবি আরও জোরালো হচ্ছে। কবে এই স্থায়ী জলযন্ত্রণা থেকে মুক্তি পাবেন ঘাটালবাসী, এখন সেটাই দেখার বিষয়।