Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

গড়বেতায় পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ব্রাউন সুগার, গ্রেপ্তার ১

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 07, 2026
গড়বেতায় পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ব্রাউন সুগার, গ্রেপ্তার ১
গড়বেতা: গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় মাদকচক্রের হদিস পেল গড়বেতা থানার পুলিশ। রবিবার গড়বেতার চন্দ্রকোনা রোডের টিভি হাসপাতাল সংলগ্ন একটি জরাজীর্ণ পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে মাদকদ্রব্য সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মুশারফ মন্ডল। তার কাছ থেকে প্রায় ১৫ থেকে ১৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই পরিত্যক্ত বাড়িটিকে কেন্দ্র করে অবৈধ মাদকচক্র চলছিল। সেখানে শুধু মাদক কেনাবেচাই নয়, নিয়মিত নেশার আসরও বসত। গোপন সূত্রে এই খবর পাওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন।
রবিবার এই বিশেষ অভিযানে অংশ নেন গড়বেতা ৩ নম্বর ব্লকের বিডিও, গড়বেতা থানার আইসি/ওসি এবং চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের ইনচার্জসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশি এই তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত মুশারফ।
প্রাথমিক অনুমান, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে। এই মাদক কারাবারের পেছনে অন্য কোনো বড় মাথার হাত রয়েছে কিনা বা এর জাল কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, তা এখন খতিয়ে দেখছে গড়বেতা থানার পুলিশ।