Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

কলকাতা পুলিশের মুকুটে নতুন পালক: লালবাজারে যুক্ত হল ৫১টি অত্যাধুনিক যান

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 07, 2026
কলকাতা পুলিশের মুকুটে নতুন পালক: লালবাজারে যুক্ত হল ৫১টি অত্যাধুনিক যান
কলকাতা:
শহরের আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিষেবা আরও দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হল একগুচ্ছ নতুন যান। সোমবার লালবাজারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কলকাতা পুলিশের যানবাহন ব্যবস্থায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো আরও ৫১টি নতুন গাড়ি।
একটি বেসরকারি গাড়ি প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতা (CSR) প্রকল্পের আওতায় কলকাতা পুলিশকে এই নতুন যানগুলি প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে ৫০টি দু’চাকার যান এবং ১টি চারচাকার গাড়ি।

লালবাজারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শ্রী অর্জুন সিং এবং কলকাতার পুলিশ কমিশনার। এ দিন নতুন যানগুলির আনুষ্ঠানিক হস্তান্তরের পাশাপাশি পতাকা উত্তোলন করা হয় এবং লালবাজার চত্বর থেকে নতুন যানগুলিকে নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালিরও আয়োজন করে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, অত্যাধুনিক এই নতুন যানগুলি আগামী দিনে শহরের পুলিশি নজরদারি, টহলদারি এবং জরুরি পরিষেবা প্রদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহণমন্ত্রী শ্রী অর্জুন সিং জানান, এই যানগুলির মাধ্যমে শহরের বিভিন্ন প্রান্তে জরুরি পরিষেবা আরও কম সময়ে এবং দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এ দিনের অনুষ্ঠান থেকে ভিআইপি নিরাপত্তা নিয়ে একটি বিশেষ প্রস্তাব রাখেন পরিবহণমন্ত্রী। তাঁর মত, অনেক সময়েই ভিআইপি কনভয়ের সামনে পাইলট কার থাকার কারণে সাধারণ রাস্তায় যানজট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এই সমস্যা এড়াতে এবং ট্রাফিক সচল রাখতে পাইলট কারের পরিবর্তে বাইক ব্যবহার করা যায় কি না, সেই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনারের কাছে একটি প্রস্তাব রাখেন তিনি।
নতুন এই ৫১টি যান যুক্ত হওয়ায় মেট্রোপলিটান শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।