Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

জল কমতেই সাফাই ও ব্লিচিং ছড়ানোর কাজে নামল ঘাটাল পৌরসভা

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 08, 2026
জল কমতেই সাফাই ও ব্লিচিং ছড়ানোর কাজে নামল ঘাটাল পৌরসভা
উঁচু এলাকা থেকে বন্যার জল ধীরে ধীরে কমতেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে জঞ্জাল ও আবর্জনা পরিষ্কারের কাজ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লক ও পৌরসভার বিভিন্ন প্লাবিত এলাকায় এখনও জলবন্দি অবস্থা কাটেনি। অনেক নিচু এলাকায় জল পেরোতে এখনও নৌকা বা ডিঙির ওপর ভরসা করতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে জল নামার সঙ্গে সঙ্গেই জলবাহিত রোগের প্রকোপ রোধ করতে বিশেষ সতর্কতা নিয়েছে প্রশাসন।

জল নামতেই ঘাটাল পৌরসভার সাফাই কর্মীরা রাস্তায় নেমে জঞ্জাল ও পলি পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন। জলবাহিত রোগের হাত থেকে বাসিন্দাদের রক্ষা করতে গোটা এলাকায় নিয়মিত ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছড়ানো হচ্ছে। অনেক এলাকা এখনও প্লাবিত থাকায় মানুষ বাধ্য হয়ে ডিঙি ও নৌকা নিয়ে যাতায়াত করছেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পৌর প্রশাসন পরিস্থিতির ওপর নজরদারি রাখছে।