বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
নন্দীগ্রামে খাদ্য দপ্তরের কড়া পদক্ষেপ: মিষ্টির দোকান ও কারখানায় হানা
By Reporter Sabyasachi September 08, 2026
Share:
রাজ্যজুড়ে খাবারের গুণগত মান এবং পরিচ্ছন্নতা খতিয়ে দেখতে জোরদার অভিযান শুরু করেছে খাদ্য সুরক্ষা দপ্তর। এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তেরপেখ্যা এলাকায় যৌথভাবে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর ও স্থানীয় পুলিশ প্রশাসন।
সোমবার তেরপেখ্যা এলাকায় প্রায় পাঁচটি মিষ্টির দোকান, বেকারি এবং একটি চানাচুর তৈরির কারখানায় হানা দেন আধিকারিকরা।
এদিন অভিযানে দোকান ও কারখানাগুলির অন্দরের পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত পরিস্থিতি খতিয়ে দেখা হয়। খাবারের গুণগত মান যাচাই করার জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী ও কাঁচামালের নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা। অস্বাস্থ্যকর পরিবেশ ও পুরোনো ব্যবহারের জিনিসপত্র পরিবর্তনের জন্য মালিকদের স্পষ্টতই পাঁচ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে যদি দোকান ও কারখানাগুলির পরিবেশ স্বচ্ছ ও মানসম্মত করে তোলা না হয়, তবে সেগুলি চিরতরে বন্ধ করে দেওয়া হবে। নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর আধিকারিকরা পুনরায় ওই সমস্ত প্রতিষ্ঠানে পরিদর্শনে যাবেন। প্রশাসনের এই আকস্মিক ও কঠোর পদক্ষেপে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।