Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা ব্যর্থ! ঝাড়গ্রামে দুই লরি থেকে উদ্ধার ৪৫টি গরু, গ্রেফতার ২

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 08, 2026
পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা ব্যর্থ! ঝাড়গ্রামে দুই লরি থেকে উদ্ধার ৪৫টি গরু, গ্রেফতার ২
ঝাড়গ্রাম:
রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে ওড়িশা থেকে কলকাতায় গরু পাচারের একটি বড় চেষ্টা বানচাল করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। তল্লাশি চালিয়ে দুটি লরি থেকে মোট ৪৫টি গরু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় লরির দুই চালককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওড়িশার দিক থেকে গরু বোঝাই করে দুটি লরি কলকাতার দিকে আসছিল। মঙ্গলবার মধ্যরাতে ঝাড়গ্রাম থানার অন্তর্গত পাড়া বিট হাউস এলাকার টোল প্লাজার কাছে গাড়ি দুটি পুলিশের নজরে পড়ে। পুলিশের সন্দেহ হওয়ায় লরিগুলিকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে চালকেরা লরি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন।
এরপরই তৎপর হয়ে ওঠে পুলিশ। বেশ কিছুটা পথ লরি দুটিকে ধাওয়া করে শেষ পর্যন্ত সেগুলিকে আটক করা হয়। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশের। দেখা যায়, লরির ভিতরে গাদাগাদি করে নিষ্ঠুরভাবে বাঁধা রয়েছে মোট ৪৫টি গরু।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পূর্ণ বেআইনিভাবে এই গরুগুলিকে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থল থেকেই দুটি লরি আটক করা হয় এবং দুই চালককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত দুই চালকের নাম শেখ রিয়াজ উদ্দিন ও শেখ রিয়াজ। মঙ্গলবারই ধৃতদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে।

এই ঘটনার নেপথ্যে কোনও আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য পাচারচক্র যুক্ত রয়েছে কি না, গরুগুলির আসল গন্তব্য কোথায় ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।