Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

আন্তর্জাতিক স্তরে সোনা জিতে ঘরে ফিরলো পিংলার ছোট্ট সোনম

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 08, 2026
আন্তর্জাতিক স্তরে সোনা জিতে ঘরে ফিরলো পিংলার ছোট্ট সোনম
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত সাফল্য অর্জন করল পশ্চিম মেদিনীপুরের পিংলার কন্যা সনম খাতুন। গত ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক এই প্রতিযোগিতার সাব-জুনিয়র বিভাগে প্রথম স্থান অধিকার করে সোনার পদক জয় করে চতুর্থ শ্রেণির ছাত্রী সনম।
থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত-সহ বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে কঠিন লড়াইয়ে সেরা হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে সে। ছোট থেকেই যোগাসনের প্রতি আগ্রহী সনম। তার বাবা-মা দুজনেই যোগা শিক্ষক হওয়ায় পরিবারের কাছ থেকেই যোগাসনের প্রশিক্ষণ ও অনুপ্রেরণা পেয়েছে।

আন্তর্জাতিক মঞ্চে সোনা জিতে দেশে ফেরার পর বালিচক স্টেশনে নামতেই সনমকে ঘিরে শুরু হয় সংবর্ধনা। ফুলের মালা, ফুলের তোড়া ও উপহার দিয়ে তাকে সম্মান জানান এলাকার মানুষ ও শুভানুধ্যায়ীরা। ছোট্ট সনমের এই সাফল্যে গর্বিত পরিবার থেকে শুরু করে গোটা পিংলা ও পশ্চিম মেদিনীপুর।