বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
মেদিনীপুরে বিস্ফোরক জুন মালিয়া, তৃণমূল জমানার বিরুদ্ধে আনলেন বঞ্চনার অভিযোগ
By Reporter Sabyasachi September 08, 2026
Share:
তৃণমূল জমানায় হাত খুলে কাজ করা যেত না এবং কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়েও সাংসদরা ঠিকমতো কাজ করতে পারেননি—মেদিনীপুরের এক কর্মসূচিতে এমনই বিস্ফোরক দাবি করলেন মেদিনীপুরের এনসিপিআই (NCPI) সাংসদ জুন মালিয়া। তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
মঙ্গলবার মেদিনীপুরে আয়োজিত একটি জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচিতে অংশ নেন সাংসদ জুন মালিয়া। বিজেপি বিধায়ক শংকর গুছাইত সহ বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিকের উপস্থিতিতেই এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন তিনি। জুন মালিয়ার দাবি, পূর্বতন সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের জনমুখী কর্মসূচিগুলি বাস্তবায়নের ক্ষেত্রে সাংসদদের বাধা দেওয়া হতো এবং সেই কাজ করতে দেওয়া হতো না। কলাইকুন্ডায় বিমানবন্দর তৈরির বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় এভিয়েশন মন্ত্রীর সাথে দেখা করে আবেদন জানিয়েছিলেন বলে জানান। তাঁর অভিযোগ, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জমি না দেওয়ায় বিমানবন্দরটি তৈরি করা সম্ভব হয়নি। তবে বর্তমান বিজেপি সরকারের আমলে সেই জমিজট কাটবে এবং আগামী বছরের শুরুতেই এই বিষয়ে ভালো খবর মিলতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিনের এই কর্মসূচিতে রাজ্য সরকারের স্বাস্থ্য বীমা যোজনা কার্ডও বেশ কয়েকজন উপভোক্তার হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি, বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অভিনন্দন জানান জুন মালিয়া।
রাজনৈতিক মহলের মতে, এনসিপিআই সাংসদের মুখে প্রাক্তন সরকারের বিরুদ্ধে এই ক্ষোভ এবং বর্তমান সরকারের প্রশংসা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একসময়ের শাসকদলের নেত্রীর এই মন্তব্য ঘিরে এখন জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।