বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
মোদীর জন্মদিনে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী! নভেম্বর-ডিসেম্বরে ফের পাওয়া যাবে নাম তোলার সুযোগ
By Reporter Sabyasachi September 08, 2026
Share:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা, কেউ যোগ্য প্রাপক না-হলে অবিলম্বে সামাজিক প্রকল্পের সুবিধা ছেড়ে দিন। তিনি এ-ও জানান, তৃণমূল জমানার সামাজিক প্রকল্পের সব অপেক্ষমাণ তালিকাও বাতিল করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা যোজনার অগস্টের টাকা ঢুকবে যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন যোগ্য প্রাপকেরা।
মুখ্যমন্ত্রী জানান, ১ কোটি ৪৮ লক্ষ মহিলাকে এই টাকা দেওয়া হবে। আবার নভেম্বর-ডিসেম্বরে অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদনের সুযোগ মিলবে।
বয়স্ক, বিধবা ও বিশেষ ভাবে সক্ষমদের জন্য রাজ্য সরকার ভাতা দেয়। আগে এই ভাতার অঙ্ক ছিল এক হাজার টাকা। পালাবদলের পর শুভেন্দুর সরকার সেই ভাতার অঙ্ক বাড়িয়ে দেড় হাজার টাকা করেছে। সোমবার নবান্নে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বিশেষ ভাবে সক্ষমদের জন্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রাপকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। পরে তিনি অভিযোগ করেন, এই ভাতাগুলির ক্ষেত্রেও জালিয়াতি হয়েছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার একটি ঘটনার কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, ''সেখানে এক জন পুরুষ বিধবা ভাতা নেওয়ার জন্য গ্রেফতার হয়েছেন। এই সব জনকল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রেও বয়স ভাঁড়িয়ে ভুয়ো শংসাপত্র দিয়ে ভাতা নিচ্ছেন অনেকে।'' এই সব প্রকল্পে আবেদনপত্রগুলিরও ঝাড়াইবাছাই হচ্ছে বলে জানান শুভেন্দু।
মুখ্যমন্ত্রীর বার্তা, কেউ যদি যোগ্য প্রাপক না-হন, তবে অবিলম্বে তাঁরা যেন সামাজিক প্রকল্পের সুবিধা ছেড়ে দেন। শুভেন্দু জানিয়েছেন, এই তিন ভাতা দেওয়া হয়েছে ৮৩ লক্ষ ৫ হাজার ৯১৯ জন প্রাপককে। তার জন্য বছরে খরচ হবে ১৪ হাজার ৭৭১ কোটি টাকা। তার পরেই শুভেন্দু জানান, বিগত সরকারের আমলে সামাজিক প্রকল্পগুলির ক্ষেত্রে যে অপেক্ষমাণ তালিকা (ওয়েটিং লিস্ট) ছিল, তা পুরোপুরি বাতিল করা হচ্ছে। এই সরকার ক্ষমতায় আসার পর জনকল্যাণ শিবিরে যে আবেদনগুলি জমা পড়েছে, সেগুলিই বিবেচনা করা হবে।
২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা মহিলাদের বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনায় নাম লেখানোর আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। যোগ্য হলে তাঁরা ১৫০০ টাকার পরিবর্তে মাসে ৩০০০ টাকা পাবেন। আগামী নভেম্বর-ডিসেম্বরে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা স্তরে আবার জনকল্যাণ শিবির হবে। সেখানেই যে কোনও সামাজিক প্রকল্পে আবেদন করার সুযোগ থাকবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, বিশেষ ভাবে সক্ষম মহিলারা শুধু প্রতিবন্ধী ভাতা পাবেন তা নয়, ২৫ থেকে ৬০ বছর বয়সিরা একই সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন। ১ লক্ষ ৩৪ হাজার বিশেষ ভাবে সক্ষম মহিলা মোট সাড়ে চার হাজার টাকা করে পাবেন। বিজেপি সরকারের আমলে রাজস্ব আদায় অনেকটাই বেড়েছে বলে দাবি করেন শুভেন্দু। তাঁর কথায়, ''এই সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত বিগত অর্থবর্ষের তুলনায় ১৮ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে।''
পাশাপাশি শুভেন্দু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মিলিয়ে নরেন্দ্র মোদীর প্রশাসনিক দায়িত্ব পালনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে বিশেষ অনুষ্ঠান করবে পশ্চিমবঙ্গ সরকার।