বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা'•বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের•ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও•কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•
পিংলা কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বিধায়িকা স্বাগতা মান্না
By Reporter Sabyasachi September 09, 2026
Share:
উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে আনুষ্ঠানিকভাবে পিংলা কলেজের পরিচালন সমিতির (Governing Body) সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন পিংলার বিধায়িকা স্বাগতা মান্না। সম্প্রতি উচ্চশিক্ষা দপ্তর প্রকাশিত সরকার পোষিত কলেজগুলির পরিচালন সমিতির সভাপতিদের তালিকায় তাঁর নাম আসার পর, গতকাল তিনি কলেজে এসে এই দায়িত্বভার গ্রহণ করেন।
এ দিন কলেজে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র সহ অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা নবাগত সভাপতি স্বাগতা মান্নাকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পিংলার বিধায়িকা তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি জানান, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে শিক্ষা ও শিক্ষাব্যবস্থার মান উন্নত করার জন্য যে গুরুদায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে, তা তিনি আন্তরিকতার সঙ্গে পালন করবেন। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নতি এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনই তাঁর প্রধান লক্ষ্য বলে তিনি জানান।
উল্লেখ্য, বিগত দিনে এই কলেজের পরিচালন সমিতির সভাপতি পদের দায়িত্বে ছিলেন রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী— সৌমেন মহাপাত্র ও ডাঃ মানস ভুঁইয়া। বর্তমানে স্বাগতাদেবী দায়িত্ব গ্রহন করে সেই 'হেভিওয়েট' তকমা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত স্পষ্ট ও আত্মবিশ্বাসী সুরে জানান, "ওজনে হেভিওয়েট হলে কিছু করার নেই, কাজের নিরিখে শিক্ষাপ্রতিষ্ঠানকে হেভিওয়েট করাই হোক আমাদের সবার লক্ষ্য।"
তাঁর এই মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। নতুন সভাপতির নেতৃত্বে পিংলা কলেজের পঠনপাঠন এবং পরিকাঠামো আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন কলেজের পঠনপাঠনের সঙ্গে যুক্ত সকলেই।