Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

মেদিনীপুর পৌরসভার বেহাল পরিষেবা: বোর্ড অব কাউন্সিলরকে রাজ্য দপ্তরের শোকজ, আজই জবাব দেওয়ার কথা জানালেন পৌরপ্রধান

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 12, 2026
মেদিনীপুর পৌরসভার বেহাল পরিষেবা: বোর্ড অব কাউন্সিলরকে রাজ্য দপ্তরের শোকজ, আজই জবাব দেওয়ার কথা জানালেন পৌরপ্রধান
অতি সম্প্রতি মেদিনীপুর শহর সফর করে যাওয়ার পরেই নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। শহরের বেহাল পৌর পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে মেদিনীপুর পৌরসভার বোর্ড অব কাউন্সিলরকে শোকজ (Show-cause) করল রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তর। নির্দিষ্ট সময়ের মধ্যে সদুত্তর না মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

শহরে নিকাশি ব্যবস্থা, পানীয় জল ও জঞ্জাল অপসারণসহ সামগ্রিক পৌর পরিষেবা কেন বেহাল, মূলত সেই প্রশ্নই তোলা হয়েছে দপ্তরের পাঠানো চিঠিতে। চিঠি পাওয়ার পর মাত্র পাঁচ দিনের মধ্যে এর সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না পেলে আইনি পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। এই শোকজের উত্তরে আজই নিয়ম মেনে রাজ্য দপ্তরের কাছে জবাব পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান।

দীর্ঘদিন ধরেই বেহাল পৌর পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন মেদিনীপুর শহরের সাধারণ বাসিন্দারা।
একাধিক নাগরিক সমস্যার মুখে দাঁড়িয়ে পৌর বোর্ডের এই শোকজ পাওয়ার ঘটনাটি শহরে এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।