Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

পিকনিক করতে গিয়ে বিপত্তি: ঝাড়গ্রামের ডুলুং নদীতে তলিয়ে নিখোঁজ ২১ বছরের যুবক

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 14, 2026
পিকনিক করতে গিয়ে বিপত্তি: ঝাড়গ্রামের ডুলুং নদীতে তলিয়ে নিখোঁজ ২১ বছরের যুবক
বন্ধুদের সঙ্গে পিকনিক করতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন ২১ বছরের এক যুবক। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার অন্তর্গত শালগড়া জঙ্গল সংলগ্ন এলাকায়। নিখোঁজ যুবকের নাম সায়ন সাউ। তিনি স্থানীয় বীরা গ্রামের বাসিন্দা প্রদীপ সাউয়ের ছেলে। আশঙ্কাজনকভাবে ডুলুং নদীতে পড়ে গিয়ে তিনি তলিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার কয়েকজন বন্ধুর সঙ্গে শালগড়া জঙ্গলে পিকনিকের উদ্দেশ্যে যান সায়ন। দুপুরে পিকনিক শেষ হওয়ার পর তিনি একাই কাছেই থাকা ডুলুং নদীর পাড়ের দিকে যান। বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও তিনি ফিরে না আসায় চিন্তিত বন্ধুরা তাঁর খোঁজে নদীর পাড়ে পৌঁছান। সেখানে সায়নের মোবাইল ফোন ও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। বন্ধুদের প্রাথমিক ধারণা, নদীর পাড়ে নামার সময় অসাবধানতাবশত তিনি জলে পড়ে তলিয়ে গিয়েছেন।
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। এলাকাজুড়ে তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকাজ দ্রুত করতে ইতিমধ্যে ঘটনাস্থলে নামানো হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। ডুলুং নদীতে ডুবুরি নামিয়েও তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে, ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি স্পষ্ট করতে সায়নের সাথে থাকা বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।