Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

পুলিশি হেফাজতে আসামির আত্মহত্যা: চন্দ্রকোনা থানায় তুমুল চাঞ্চল্য

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 14, 2026
পুলিশি হেফাজতে আসামির আত্মহত্যা: চন্দ্রকোনা থানায় তুমুল চাঞ্চল্য
পুলিশি হেফাজতে থাকা চুরি মামলার এক আসামির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানায়। মৃতের নাম রাহুল রুইদাস। বাথরুমের ভেতরে নিজের পরনের প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জেলা পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গেছে, গত চার দিন আগে একটি চুরির ঘটনার তদন্তে নেমে চন্দ্রকোনা থানার পুলিশ রাহুল রুইদাসকে গ্রেফতার করে। এরপর তাকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। হেফাজতে থাকা কালীনই ঘটে এই বিপর্যয়।

রবিবার বাথরুমে যাওয়ার কথা বলে লক-আপ থেকে বের হন রাহুল। সেখানে নিজের পরনের প্যান্ট খুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বিষয়টি টের পেয়ে দ্রুত বাথরুম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যু হয় রাহুলের।

হেফাজতে থাকাকালীন এই মৃত্যুর ঘটনায় থানার নিরাপত্তা ও পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।