Sat, Sep 19, 2026
 Network
Breaking News
বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়ায় কুনকি হাতিদের বিশেষ পুজো, আখ-কলা পেয়ে খুশি 'মমতাজ-রায়ানরা' বিশ্বকর্মা পুজোয় রামসাইতে জীবন্ত হাতি পুজো! বীর ও কাবেরীকে ঘিরে ভিড় পর্যটকদের, বার্তা সহাবস্থানের ভোটার কার্ডের নথি যাচাইয়ের নামে ঘরে ঢুকে যুবতীকে শ্লীলতাহানি! আউশগ্রামে ধৃত শিক্ষক তথা বিএলও কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ

“যুব সমাজকে সোজা পথে ফেরাবে সরকার, হাতে থাকবে খাতা-কলম”: ডেবরায় সুর চড়ালেন রতন দত্ত

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 15, 2026
“যুব সমাজকে সোজা পথে ফেরাবে সরকার, হাতে থাকবে খাতা-কলম”: ডেবরায় সুর চড়ালেন রতন দত্ত
মৃন্ময় চক্রবর্তী, ডেবরা:
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ট্যাবাগেড়িয়ায় যুব সংঘের প্রথম বর্ষের গণেশ চতুর্থী পুজোর শুভ উদ্বোধন হলো সাড়ম্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে যুব সমাজের দিশা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সরব হলেন রাজ্যের এগজিকিউটিভ কমিটির সদস্য রতন দত্ত।

পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি শাসকদলকে তীব্র আক্রমণ করেন। রতন দত্ত দাবি করেন, এতদিন তৃণমূল কংগ্রেস ক্লাবে ক্লাবে টাকা বিলিয়ে যুব সমাজকে মদ ও মাংসে আসক্ত করে রেখেছিল। যুবদের অশিক্ষিত ও দিশাহীন করে রাখাই ছিল তাদের রাজনীতির কৌশল। তিনি জানান, বর্তমানে রাষ্ট্রবাদী সরকার যুবসমাজকে সঠিক পথে ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ প্রজন্মের হাতে মদের বোতল নয়, তুলে দেওয়া হবে খাতা ও কলম।

যুবদের সমাজ গঠনের কাজে ব্রতী করার আহ্বান জানিয়ে তিনি আশাপ্রকাশ করেন যে, এই যুবশক্তিই আগামী দিনে পুরো ভারতবর্ষকে নতুন পথ দেখাবে। উদ্বোধনী অনুষ্ঠানে যুব সংঘের সদস্য ছাড়াও স্থানীয় এলাকাবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভক্তিমূলক ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এদিন উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়।