কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•" বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু •শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয়•নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর•
গর্ভবতী নাবালিকা স্ত্রীকে ডাক্তার দেখাতে এসে গ্রেফতার স্বামী, চাঞ্চল্য সিউড়িতে
By Reporter Sabyasachi September 18, 2026
Share:
অন্তঃসত্ত্বা নাবালিকা স্ত্রীকে চিকিৎসকের কাছে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে এসে পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। বীরভূমের সিউড়ি থানা এলাকার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত যুবকের নাম সজয় বায়েন, বাড়ি সিউড়ি থানা এলাকার ধল্লা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে সজয় তার নিজের দাদার শালীর সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। তবে বিবাহিত কিশোরীটি ছিল নাবালিকা। বিয়ের কিছুদিন পরই ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
চিকিৎসকের তৎপরতা ও গ্রেফতার
গতকাল স্ত্রীকে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার (চেকআপ) জন্য সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাকালে মেয়েটি নাবালিকা এবং অন্তঃসত্ত্বা জানার পর সন্দেহ হওয়ায় চিকিৎসক সরাসরি সিউড়ি থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ তৎপর হয় এবং আজ অভিযুক্তকে গ্রেফতার করে। আইনানুযায়ী উদ্ধার হওয়া অন্তঃসত্ত্বা নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (CWC) হেফাজতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।