কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭•বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ•" বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু •শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয়•নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর•
শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয়
By Reporter Sabyasachi September 18, 2026
Share:
শ্রীরামপুরের কোর্ট ময়দানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর কালীঘাট তৃণমূলকে ওই মাঠে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে। তবে সভার জন্য একাধিক শর্তও বেঁধে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি করা যাবে। সর্বাধিক ১,০০০ জন সেখানে উপস্থিত থাকতে পারবেন। একই সঙ্গে জিটি রোডে কোনও মিছিল করা যাবে না। কর্মসূচির কারণে যাতে জিটি রোডে যান চলাচল ব্যাহত না হয়, তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে আদালত।
কালীঘাট তৃণমূলের তরফে ২,০০০ জনের জমায়েতের অনুমতি চাওয়া হয়েছিল। তাতে আপত্তি জানায় রাজ্য। রাজ্যের বক্তব্য ছিল, শ্রীরামপুর কোর্ট ময়দান তুলনামূলক ভাবে সংকীর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে জ়েড প্লাস নিরাপত্তা পান। নিরাপত্তার কারণে তাঁর সামনে ও আশপাশে নির্দিষ্ট জায়গা ফাঁকা রাখতে হবে। সেই জায়গা বাদ দিয়ে ২,০০০ মানুষের জমায়েত হলে ভিড়ের চাপে বিপদের আশঙ্কা রয়েছে বলে রাজ্যের তরফে আদালতে জানানো হয়