Sat, Sep 19, 2026
 Network
Breaking News
কল সেন্টারের আড়ালে দেশজুড়ে লোন প্রতারণা! বর্ধমানে চক্রের পর্দাফাঁস, মূল চক্রী সহ গ্রেফতার ৭ বিশ্বকর্মা পুজোর বাহানায় মিলল না সরকারি অ্যাম্বুলেন্স, ভাড়ার গাড়িতেই প্রসব! পানাগড়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবল বিক্ষোভ " বিশ্বকর্মা পুজোতে বাংলায় নতুন শিল্পের জোয়ার শুরু হলো "- শুভেন্দু শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয় নন্দীগ্রামে উপনির্বাচনের আগে নতুন মোড়, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ মমতার প্রার্থীর

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া: সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত বাঁকুড়ার পূজা কমিটির।

Reporter Sabyasachi By Reporter Sabyasachi September 18, 2026
মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া: সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত বাঁকুড়ার পূজা কমিটির।
রাজ্য সরকারের তরফে বড় পুজোগুলিকে আর্থিক অনুদান না নেওয়ার আবেদনের পর এবার সেই আহ্বানে সাড়া দিল বাঁকুড়া শহরের অন্যতম জনপ্রিয় পুজো ‘ইঁদারাগোড়া হরেশ্বরমেলা সর্বজনীন’। চলতি বছরের দুর্গাপুজোয় সরকারি অনুদান নেবেন না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। এ বিষয়ে বাঁকুড়া সদর থানায় ইতিমধ্যেই একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

পুজো কমিটি স্পষ্টভাবে জানিয়েছে, তারা এ বছর সরকারি অনুদানের টাকা গ্রহণ করবে না। আর্থিক অনুদান না নিলেও, বিদ্যুৎ বিলে ছাড় সহ অন্যান্য ঘোষিত সরকারি প্রশাসনিক সুযোগ-সুবিধাগুলি তারা আগের মতোই নেবে। তিলোত্তমা কাণ্ডের পর অতীতে অনুদান না নেওয়ার চিন্তাভাবনা করা সত্ত্বেও প্রশাসনিক নানা চাপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল বলে দাবি উদ্যোক্তাদের। তবে এবার সরকারি স্তরে আবেদন জানানোয় সর্বসম্মতিক্রমে অনুদান না নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হয়েছে।

বাঁকুড়া শহরের সেরা পুজোগুলির তালিকায় প্রথম সারিতেই আসে ইঁদারাগোড়া হরেশ্বরমেলা সর্বজনীন। গত প্রায় এক দশক ধরে থিম, চোখধাঁধানো মণ্ডপসজ্জা, আলোকসজ্জা ও প্রতিমা নির্মাণে নজর কেড়ে আসছে এই পুজো। প্রতি বছরই রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মান সহ একাধিক সরকারি ও বেসরকারি পুরস্কার স্থান পায় এদের ঝুলিতে। এতদিন নিয়মিত সরকারি আর্থিক সহযোগিতা পেয়ে আসলেও, পুজো পরিচালনার ইতিহাসে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল এই ঐতিহ্যবাহী কমিটি।